বুধবার ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

আখাউড়া সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টার সময় দুইজন আটক

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   103 বার পঠিত

আখাউড়া সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টার সময় দুইজন আটক

ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় দুইজনকে আটক করেছে বিজিবি। আজ ১৫ ফেব্রুয়ারি শনিবার বিকেলে বিজিবি ২৫ ব্যাটালিয়ন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আটককৃতরা হলেন, দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মৃত নুরুল ইসলামের ছেলে বাপ্পি ইসলাম (২৮) ও একই এলাকার মৃত শহীদুল ইসলামের মেয়ে মোছা. সুমী বেগম (৩৩)। তারা সম্পর্কে খালাতো ভাই বোন বলে জানা গেছে।

বিজিবি ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল ফারাহ মোহাম্মদ ইমতিয়াজ জানান, শুক্রবার গভীর রাতে ফকিরমোড়া বিওপির হীরাপুর এলাকা থেকে বাংলাদেশি দুই নাগরিককে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় আটক করে। জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা ভারতের দিল্লিতে চিকিৎসার জন্য যেতে চাচ্ছিলেন।

আটককৃত অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে আখাউড়া থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

Facebook Comments Box

Posted ৫:৪৭ অপরাহ্ণ | শনিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আখাউড়ায় ফল মেলা
(577 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া