অনলাইন ডেস্ক | বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫ | প্রিন্ট | 112 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়ায় পুলিশের ডেভিল হান্ট অভিযানে গত ২৪ ঘন্টায় দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো উপজেলার দক্ষিণ ইউনিয়ন আওয়ামী যুবলীগের সদস্য আব্দুল্লাহপুর গ্রামের মাসুদ মিয়া (৪৪) ও উপজেলা মনিয়ন্দ ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খারকুট গ্রামের মোঃ নুরুল আলম (৬৪)। গ্রেফতারকৃতরা আখাউড়া থানার বিস্ফোরক আইনের মামলায় সন্দিগ্ধ আসামী।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ছমিউদ্দিন এ তথ্য নিশ্চিত করে বলেন, পুলিশের পৃথক অভিযানে তাদেরকে আটক করা হয়েছে। আজ ১৯ ফেব্রুয়ারি বুধবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
Posted ৫:২১ অপরাহ্ণ | বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah