নিজস্ব প্রতিবেদক | বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫ | প্রিন্ট | 114 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়া জেলা তথ্য অফিসের উদ্যোগে জিওবি খাতের আওতায় “শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামুলক প্রচার কার্যক্রম” (জানুয়ারি – মার্চ ২০২৫) প্রান্তিকে আজ ১৯ ফেব্রুয়ারি বুধবার আখাউড়া দক্ষিণ ইউপি হিরাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে কমিউনিটি সভা এবং কর্ণেল বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
কমিউনিটি সভায় সহকারী তথ্য অফিসার মোঃ ফখরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার সিভিল সার্জন ডা. মোঃ নোমান মিয়া।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আখাউড়া ঊপজেলার ইউএইচএফপিও ডা. হিমেল খান, বিশিষ্ট ব্যবসাহী সালাউদ্দীন ভুইয়া, বিশিষ্ট ব্যবসাহী ইয়াসিন আলম সিদ্দিকী, সমাজ সেবক নজরুল ইসলাম ভুইয়া, সমাজ সেবক জহিরুল ইসলাম, সমাজ সেবক মোঃ আজাদ হোসেন ভুইয়া, হিরাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতানা ফেরদৌসী, হিরাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আকলিমা, সহকারী শিক্ষক মো: কামরুল হক ভূঞা, সহকারী শিক্ষক ফেরদৌসী আক্তার, সহকারী শিক্ষক সুলতানা ইয়াছমিন, সহকারী শিক্ষক ফারজানা আলম জেরিন, সহকারী শিক্ষক মোসাম্মৎ ফারজানা বেগম, সহকারী শিক্ষক সুমা আক্তার এবং তথ্য অফিসার দীপক চন্দ্র দাসের সভাপতিত্বে উঠান বৈঠকে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কর্ণেল বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাহবুবুর রহমান, কর্ণেল বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মেরিনা আক্তার, কর্ণেল বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মানজীনা রেজা বেগম ও কর্ণেল বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক রোজিনা সরকার।
কমিউনিটি সভায় প্রধান অতিথির বক্তব্যে সিভিল সার্জন ডা. মোঃ নোমান মিয়া বলেন সফলতার কোন সংক্ষিপ্ত নেই। এটা একটা চলমান প্রক্রিয়া। কঠোর পরিশ্রম আর আত্মত্যাগের মাধ্যমেই সফলতা অর্জিত হয়। প্রত্যেক মাকে তার সন্তানের পেছনে সফলতার জন্য সময় ব্যয় করা উচিত।
তিনি আরো বলেন, অশিক্ষাই সকল অজ্ঞতার মূল। আমরা বর্তমান সমাজে যে সামাজিক সমস্যা গুলো দেখতে পায় যেমন: বাল্য বিবাহ, মাদকাসক্তি, চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি ইত্যাদি। এসবের জন্য দায়ি হলো আজ আমাদের মাঝে নৈতিক শিক্ষার অভাব। যদি আমরা এসব সামাজিক সমস্যার মূলোৎপাটন করতে চায়, একটি বৈষম্যহীন সমাজ গঠন করতে চায়, তাহলে নৈতিক সম্পূর্ণ শিক্ষার কোন বিকল্প নাই।
সহকারী তথ্য অফিসার মোঃ ফখরুল ইসলাম এর সমাপনী বক্তৃতার মাধ্যমে কমিউনিটি সভা সমাপ্তি ঘোষণা করা হয়।
উক্ত কমিউনিটি সভায় তিন শতাধিক নারী ও পুরুষ উপস্থিত ছিলেন।
Posted ৫:৪০ অপরাহ্ণ | বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah