নিজস্ব প্রতিবেদক | রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫ | প্রিন্ট | 97 বার পঠিত
অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া দক্ষিণ ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি মো. সুমন মিয়া (৪৫)-কে গ্রেফতার করেছে পুলিশ। আজ রবিবার তাকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে শনিবার (২২ ফেব্রুয়ারি) রাতে সাড়ে ১১টার দিকে উপজেলার নুরপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। আখাউড়া থানার ওসি মো. ছমিউদ্দীন জানান, সুমন মিয়াকে গ্রেফতার করা হয়েছে। গত ১২ নভেম্বর আখাউড়া থানায় দায়ের হওয়া নাশকতা মামলায় তিনি এজাহার নামীয় আসামি।
Posted ৪:৫৭ অপরাহ্ণ | রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah