বুধবার ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

আখাউড়ায় চার গুণী ও মেধাবীদের সংবর্ধনা

অনলাইন ডেস্ক   |   রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   108 বার পঠিত

আখাউড়ায় চার গুণী ও মেধাবীদের সংবর্ধনা

ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়ায় চার গুণী ব্যক্তি ও ১৩৩ মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে ‘গ্র্যাজুয়েট অ্যাসোসিয়েশন’ নামে একটি সংগঠন। গতকাল ২২ ফেব্রুয়ারি শনিবার রাণীখার সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ২০২০-২৪ সালের মধ্যে এসএসসি ও এইচএসসি সমমান পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের পাশাপাশি স্থানীয় শিক্ষা, স্বাস্থ্য ও উন্নয়নে অবদান রাখা ব্যক্তিদের সম্মাননা জানানো হয়। সংগঠনের পক্ষ থেকে সাবেক গণপরিষদ সদস্য প্রয়াত সৈয়দ একেএম এমদাদুল বারীকে মরণোত্তর সংবর্ধনা দেওয়া হয়। তিনি রাণীখারে শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতালসহ পাঁচটি প্রতিষ্ঠান স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। এছাড়া গ্রামে শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতিতে বিশেষ অবদান রাখার জন্য অবসরপ্রাপ্ত গুণী শিক্ষক মো. মুজিবুর রহমান আজাদকে সম্মাননা দেওয়া হয়। মরণোত্তর সম্মাননা পেয়েছেন শেখ মো. ফজলুল হক ও তাজুল ইসলাম চৌধুরী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ এজেডএম আরিফ হোসেন। সভাপতিত্ব করেন রাণীখার গ্র্যাজুয়েট অ্যাসোসিয়েশনের সভাপতি ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক (বিশেষ শিক্ষা) মো. তারিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা শিক্ষা কর্মকর্তা মো. জুলফিকার হোসেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ঢাকা জেলা কমান্ডার মোহাম্মদ মোস্তাক আহমদ এবং ট্রিমকো বাংলাদেশ কোম্পানি লিমিটেডের ডেপুটি ম্যানেজার মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী। সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন কমিটির আহ্বায়ক মো. আবদুর রউফ ভূঞা জানান, এ বছর মোট চারজন গুণী ব্যক্তিকে ও ১৩৩ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও ক্রেস্ট দেওয়া হয়। তিনি আরও জানান, শিক্ষার্থীদের অনুপ্রাণিত করতে এবং এলাকার শিক্ষা ও উন্নয়নে অবদান রাখা ব্যক্তিদের যথাযথ স্বীকৃতি দিতে এ ধরনের আয়োজন ভবিষ্যতেও চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।

Facebook Comments Box

Posted ৫:৪৪ অপরাহ্ণ | রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আখাউড়ায় ফল মেলা
(577 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া