অনলাইন ডেস্ক | মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৫ | প্রিন্ট | 114 বার পঠিত
স্থানীয় সরকার দিবস উদযাপন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়ায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৫ ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের ভিতরে র্যালি ও উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
র্যালিতে প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনীবিদসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। পরে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভায় অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার গাজালা পারভীন রুহির সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে বক্তৃতা দেন বীর মুক্তিযোদ্ধা জামসেদ শাহ, বাহার মালদার, উপজেলা মৎস্য অফিসার রওনক জাহান, আখাউড়া প্রেসক্লাবের সভাপতি শাহাদাত হোসেন লিটন, মোগড়া ইউনিয়ন পরিষদের প্রশাসক এএইচ এ মামুন, পল্লী বিদ্যুৎ ডিজিএম মোঃ জসিম উদ্দিন প্রমুখ।
বক্তারা স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে শক্তিশালী করণ, হয়রানিমুক্ত সেবা প্রদান, রাজস্ব আদায় বৃদ্ধি বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখেন।
Posted ৫:৩৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah