বুধবার ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

আখাউড়ায় সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ০৩ মার্চ ২০২৫   |   প্রিন্ট   |   113 বার পঠিত

আখাউড়ায় সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু

আখাউড়ায় গাছের সাথে ধাঁক্কা লেগে মো. জিসান (১৫) নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ২ মার্চ রোববার রাত ১০টার দিকে মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন আখাউড়া থানার অফিসার ইনচার্জ মো. ছমিউদ্দিন। এর আগে বিকালের দিকে আখাউড়া উপজেলার উত্তর ইউনিয়নের আমোদাবাদ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জিসান ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উত্তর ইউনিয়নের আজমপুর গ্রামের দুবাই প্রবাসী মো. সুমন মিয়ার ছেলে।

জানা গেছে, জিসানের বাবা দুবাই প্রবাসী মো. সুমন। ছেলের অনেক দিনের বায়না ছিল তাকে একটি মোটরসাইকেল কিনে দিতে হবে। ছেলের এই বায়না মেটাতে এক সাপ্তাহ আগে ছেলেকে একটি মোটরসাইকেল কিনে দেন বাবা। এক সপ্তাহ যেতে না যেতেই সেই মোটরসাইকেলই কাল হয়ে দাঁড়াল জিসানের জন্য। বিকালের দিকে আমোদাবাদ এলাকায় গাছের সঙ্গে ধাঁক্কা লেগে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তার অবস্থা আশঙ্কাজনক হলে জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে।

আখাউড়া থানার অফিসার ইনচার্জ মো. ছমিউদ্দিন জানান, বিকালের দিকে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আহত হলে তাকে জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ে যাওয়া হয় পরে সেখানের দায়িত্বশীল ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করে। ময়নাতদন্ত ছাড়াই জিসানের লাশ দাফন করার অনুরোধ করেন তার পরিবার।

Facebook Comments Box

Posted ৯:১৭ পূর্বাহ্ণ | সোমবার, ০৩ মার্চ ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আখাউড়ায় ফল মেলা
(578 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া