নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ০৪ মার্চ ২০২৫ | প্রিন্ট | 121 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত থেকে ছয় হাজার কেজি কাজু বাদাম আমদানি করা হয়েছে। আজ ৪ মার্চ মঙ্গলবার দুপুরে কাজুবাদাম আমদানির সত্যতা নিশ্চিত করেছেন আখাউড়া বন্দর সহকারী পরিচালক (ট্রাফিক) মাহমুদুল হাসান। এরআগে গতকাল সোমবার বিকালে ৬ টন কাজুবাদাম ভর্তি ভারতীয় একটি ট্রাক বন্দরে এসে পৌঁছায়। প্রতি কেজি বাদামের দাম পড়েছে সাড়ে চার ডলার। ঢাকার আমদানিকারক প্রতিষ্ঠান এশিয়া ট্রেড ইন্টারন্যাশনাল এই পণ্য আমদানি করেছে। গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়, আখাউড়া বন্দর সহকারী পরিচালক (ট্রাফিক) মাহমুদুল হাসান জানান,পবিত্র মাহে রমজান মাস উপলক্ষ্য করে কাজু বাদাম আমদানি করা হয়েছে। এর আগে চলতি বছরের ৬ ফেব্রুয়ারি আখাউড়া স্থলবন্দর দিয়ে প্রথমবারের মতো ভারত থেকে ২ টন কাজু বাদাম আমদানি করা হয়।
Posted ৫:৫৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৪ মার্চ ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah