শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগরে যায়যায়দিনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ০৭ জুন ২০২৪   |   প্রিন্ট   |   286 বার পঠিত

নাসিরনগরে যায়যায়দিনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দৈনিক যায়যায়দিনের ১৯ বছরে পদার্পণ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগরে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

৬ জুন বৃহস্পতিবার বিকেলে যায়যায়দিনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের উদ্যোগে নাসিরনগর প্রেসক্লাবে বর্ণাঢ্য আয়োজন করা হয়। এতে স্বাগত বক্তব্য রাখেন যায়যায়দিনের নাসিরনগর প্রতিনিধি একেএম আমিনুল ইসলাম।

দৈনিক যুগান্তর প্রতিনিধি মনির হুসাইনের সঞ্চালনায় নাসিরনগর প্রেসক্লাবের সভাপতি সুজিত কুমার চক্রবর্তীর সভাপতিত্বে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া, বিশেষ অতিথি ছিলেন সহকারি কমিশনার (ভূমি) কাজী রবিউস সারোয়ার, নাসিরনগর থানা অফিসার ইনচার্জ (ওসি) সোহাগ রানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলাম।

এছাড়াও উপস্থিত ছিলেন, নাসিরনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক সংবাদ প্রতিনিধি মোজাম্মেল হক সবুজ, সাবেক সভাপতি ও দৈনিক মানবজমিন প্রতিনিধি আজিজুর রহমান চৌধুরী, প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক নয়া দিগন্ত প্রতিনিধি মোঃ আসমত আলী, দৈনিক কালবেলা প্রতিনিধি আব্দুল্লাহ আল মাহমুদ, দৈনিক আজকের পত্রিকা প্রতিনিধি বরুণ কান্তি সরকার, দৈনিক বর্তমান প্রতিনিধি আব্দাল মিয়া, দৈনিক রূদ্র বাংলা প্রতিনিধি আব্দুল কাদের সেন্টু, দৈনিক নবচেতনা প্রতিনিধি জাহিদুল ইসলাম, গোয়ালনগর ইউপি চেয়ারম্যান মোঃ আজহারুল হক, ভলাকুট ইউপি চেয়ারম্যান মোঃ রুবেল মিয়াসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আগত অতিথিরা যায়যায়দিনের সাফল্য কামনা করে বলেন, পূর্বের ন্যায় আগামীতেও যায়যায়দিন নিরপেক্ষ, সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকবে। দেশের উন্নয়নে অংশীদার হয়ে পিছিয়ে পড়া অধিকার বঞ্চিত জনতার ভাগ্য উন্নয়নে কাজ করবে।

Facebook Comments Box

Posted ১:৫৮ অপরাহ্ণ | শুক্রবার, ০৭ জুন ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া