নিজস্ব প্রতিবেদক | শনিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৫ | প্রিন্ট | 110 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায় প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্ণামেন্ট ২০২৪-২৫ এর ফাইনাল খেলা আজ ৮ ফেব্রুয়ারি শনিবার সকাল ৯ টায় নিয়াজ মোহাম্মদ স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।
টসে ব্রাহ্মণবাড়িয়া হাই স্কুল জয়লাভ করে ১ম ব্যাট করার সিদ্ধান্ত নেয় অন্নদার বোলারদের সুনিয়ন্ত্রিত বোলিং ও আক্রমনাত্মক ফিল্ডিংয়ের কাছে অসহায় হয়ে ১৯.৪ ওভারে মাত্র ৪৯ রানে অল আউট হয়ে যায়। তাহসিন ১০ রান করে আনাছ ও তপু ৩ টি করে উইকেট মাহিম ২টি ও ইশতিয়াক ১টি উইকেট পায়।
বিরতির পর অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় ব্যাট করতে নেমে ৭.৩ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। নুর মোহাম্মদ ২৩ ও অধিনায়ক ইশতিয়াক আহমেদ অপরাজিত ১৯ রান করে মেহেদী ১টি উইকেট পায়। গুরুত্বপূর্ণ ৩টি উইকেট নিয়ে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন বিজয়ী দলের ডানহাতি পেসার আনাছ আহমেদ।
খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক এর কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনতাহা তাসনিম মৌ। বিশেষ অতিথি ছিলেন প্রাইম ব্যাংক ব্রাহ্মণবাড়িয়া ব্রাঞ্চের চীফ এক্সিকিউটিভ মীর রাসেল সামাদ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সহকারী জেলা কোচ মোহাম্মদ রুহুল কুদ্দুছ শামীম।
Posted ৫:৫৪ অপরাহ্ণ | শনিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah