সঞ্জীব ভট্টাচার্য্য | শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫ | প্রিন্ট | 147 বার পঠিত
নবীনগরে বিপুল পরিমান দেশীয় অস্ত্রসহ ফখরুল উদ্দিন নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ১২ সেপ্টেম্বর দিবাগত রাত ৩টা ৪৫ মিনিটের দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়নের বাঘাউড়া গোলাম আলী মৌলভী বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়। ফখরুল উদ্দিন বাঘাউড়া গ্রামের আহাজ উদ্দিনের ছেলে।
অভিযানকালে তার কাছ থেকে দেশীয় তৈরি ৩০ টি বল্লম ও টেঁটা এবং ২টি রামদা উদ্ধার করা হয়।
নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহিনুর ইসলাম জানান, গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পিয়াস বসাককে সাথে নিয়ে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় দেশীয় অস্ত্র উদ্ধার ও একজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Posted ৪:৩৯ অপরাহ্ণ | শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah