মঙ্গলবার ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

আখাউড়ায় চোরাই মোটরসাইকেল বিক্রির সময় গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ০৪ নভেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   103 বার পঠিত

আখাউড়ায় চোরাই মোটরসাইকেল বিক্রির সময় গ্রেফতার ২

আখাউড়ায় চোরাই মোটরসাইকেল বিক্রির সময় দুই চোরকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল ৩ নভেম্বর রোববার দুপুরে তাদেরকে ব্রাহ্মণবাড়িয়া জেলা আদালতে সোপর্দ করা হয়। গ্রেফতারকৃত ওই দুই চোর হলেন- কসবা উপজেলার গুরুহিত গ্রামের ইদ্রিস মিয়ার ছেলে জুয়েল মিয়া, আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের মৃত ফারুক মিয়ার ছেলে ও পালিত পিতা ইউনুস মিয়ার ছেলে সোহেল রানা। এসময় মোটরসাইকেলটি জব্দ করা হয়। এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে পুলিশ জানায়, গোপন সংবাদের মাধ্যমে সঙ্গীয় ফোর্স নিয়ে শনিবার বিকেলে মোগড়া ইউনিয়নের দরুইন এলাকায় অবস্থায় নেয় পুলিশ। এসময় আলী হোসেনের মোটর গ্যারেজের সামনে ৩ জন লোক একটি চোরাই মোটরসাইকেলযোগে এসে উপস্থিত হন। হঠাৎ পুলিশ দেখতে পেয়ে তারা মোটরসাইকেল ফেলে দৌড়ে পালানোর চেষ্টা করেন। এসময় মোটরসাইকেল চোর চক্রের সদস্য জুয়েলকে হাতেনাতে গ্রেফতার করা হয়। পরবর্তীতে জুয়েলকে নিয়ে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে সোহেল রানা নামে আরো একজনকে গ্রেফতার করা হয়। আখাউড়া থানার ওসি মোহাম্মদ আবুল হাসিম বলেন, বিশেষ অভিযানে মোটরসাইকেল চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দিয়ে ব্রাহ্মণবাড়িয়া আদালতে সোপর্দ করা হয়। আমাদের অভিযান নিয়মিত চলছে। যেকোনো মূল্যে অপরাধ নিয়ন্ত্রণ করা হবে।

Facebook Comments Box

Posted ৪:১৫ অপরাহ্ণ | সোমবার, ০৪ নভেম্বর ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আখাউড়ায় ফল মেলা
(577 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া