অনলাইন ডেস্ক | শনিবার, ১৬ নভেম্বর ২০২৪ | প্রিন্ট | 128 বার পঠিত
আগামী ২৭ নভেম্বর আখাউড়া উপজেলা বিএনপির সম্মেলন। এ সম্মেলন সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৫ নভেম্বর শুক্রবার সন্ধ্যায় পৌরশহরের কলেজ পাড়াস্থ একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। উপজেলা বিএনপির আহবায়ক মোঃ জয়নাল আবেদীন আব্দুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তার ছিলেন জেলা বিএনপির সদস্য বেলাল উদ্দিন সরকার তুহিন। এসময় আরও বক্তব্য রাখেন পৌর বিএনপির আহবায়ক মোঃ সেলিম ভূইয়া, পৌর বিএনপির সদস্য সচিব মোঃ আক্তার খান, বিএনপি নেতা পৌর কাউন্সিলর বাহার মিয়া, উপজেলা যুবদলের আহবায়ক মোঃ জাকির হোসেন সদস্য, সচিব মোঃ মহসীন ভূইয়া, ছাত্রদলের সাবেক সভাপতি জিয়াউল হাসান খান সানী, উপজেলা ছাত্রদলের সাবেক, পৌর যুবদলের আহবায়ক আহবায়ক জাবেদ আহাম্মদ, সদস্য সচিব হুমায়ুন রহমান নয়ন প্রমুখ। বক্তারা বলেন ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে দীর্ঘদিন যাবত বিএনপির সম্মেলন করতে পারেনি। সম্মেলনকে ঘিরে নেতাকর্মীরা উচ্ছ্বসিত। স্মরণকালের বৃহৎ সম্মেলন করার লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।
Posted ২:৩১ অপরাহ্ণ | শনিবার, ১৬ নভেম্বর ২০২৪
brahmanbaria2usa.com | Dulal Miah