নিজস্ব প্রতিবেদক | সোমবার, ১৮ নভেম্বর ২০২৪ | প্রিন্ট | 104 বার পঠিত
গতকাল ১৭ নভেম্বর রবিবার বিকেলে ছোট গাংগাইল এলাকা থেকে হোসেন আলীকে গ্রেফতার করেছে পুলিশ। এরপর ওইদিন সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে থানা পুলিশ এ তথ্য জানায়। ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়ায় বিশেষ অভিযান চালিয়ে মো. হোসেন আলী নামে এই যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত হোসেন আলী উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের ছোট গাংগাইল এলাকার মৃত আলী আকবর প্রকাশ মতিউর রহমান আলীর ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের মাধ্যমে খবর পেয়ে ছোট গাংগাইল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। মতিঝিল থানায় দায়ের করা এক মামলায় তিনি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি।
আখাউড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ছমি উদ্দিন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
Posted ২:৩০ অপরাহ্ণ | সোমবার, ১৮ নভেম্বর ২০২৪
brahmanbaria2usa.com | Dulal Miah