নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪ | প্রিন্ট | 101 বার পঠিত
আখাউড়া রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদেরকে মোবাইল ফোনে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। এয়ারটেল অপারেটরের একটি নম্বর থেকে ২৭ ও ২৮ অক্টোবর ২ দিনে ৬ জন শিক্ষককে হুমকি দিয়েছে। এতে শিক্ষকরা অনিরাপদ বোধ করছেন।
এ ঘটনায় ওই বিদ্যালয়ের শিক্ষক মোছাঃ নাজনীন গতকাল ৩০ অক্টোবর বুধবার বিকালে আখাউড়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, রেলওয়ে স্কুলের ২০২৫ সালের এসএসসি টেস্ট পরীক্ষা চলছে। গণিত পরীক্ষার দিন ছাত্র ছাত্রীরা দেখাদেখি করে লেখার সময় দায়িত্বরত শিক্ষকরা নিষেধ করেন। এরপর থেকেই শিক্ষকের মোবাইলে ফোন দিয়ে গালমন্দ ও প্রাণনাশের হুমকি দিচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক হুমকি পাওয়া একজন শিক্ষক বলেন, কে হুমকি দিচ্ছে বুঝতে পারছি না। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবী জানাচ্ছি।
আখাউড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল হাসিম বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Posted ৩:৫২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪
brahmanbaria2usa.com | Dulal Miah