সোমবার ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আপনারাই বেশি ক্রিকেটকে ফোকাস করেন

খেলাধুলা ডেস্ক   |   মঙ্গলবার, ২১ মে ২০২৪   |   প্রিন্ট   |   212 বার পঠিত

আপনারাই বেশি ক্রিকেটকে ফোকাস করেন

দেশের সব খেলাধুলাকে সমান গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন ক্রিকেট তারকা মাশরাফি বিন মর্তুজা। জাতীয় দলের সাবেক এ অধিনায়ক জানিয়েছেন ক্রিকেট ওয়ার্ল্ডকাপ সর্বশ্রেষ্ঠ গেম না। সর্বশ্রেষ্ঠ গেম হচ্ছে অলিম্পিক। ওখানে যদি গোল্ড মেডেল পায় তাহলে সেটা হবে বাংলাদেশের সবথেকে বড় অর্জন। দিন শেষে একটাই সঠিক যে, আমরা সবাই দেশের জন্য খেলি। লাল-সবুজ পতাকার জন্য খেলি।’ মাশরাফি বলেছেন, ‘ক্রিকেটকে হয়তো-বা আপনারাই (সংবাদ মাধ্যম) বেশি ফোকাস করেন। এজন্য ক্রিকেট নিয়ে আলোচনা বেশি হয়।’

বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডি (পুরুষ) উপলক্ষে বিওএ ভবনে সংবাদ সম্মেলনে কাবাডি ফেডারেশনের সভাপতি আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, ক্রিকেট তারকা মাশরাফি হাজির ছিলেন। নানা প্রশ্নে কথা বলেছেন মাশরাফি। ভারতের প্রো-কাবাডিতে বাংলাদেশের খেলোয়াড়দের অংশগ্রহণ নেই, একটা সময় বাংলাদেশের খেলোয়াড়রাও গেছেন সেখানে। এ বিষয়ে সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বলেন, ‘জাতীয় কাবাডি দলের যারা ভালো খেলোয়াড়, তারা সবাই সার্ভিসেস দলে খেলেন। প্রো-কাবাডিতে আমন্ত্রণ পেলেও যাওয়ার সুযোগ থাকেন না, কারণ দল থেকে অনুমতি পান না। আমাদের ভালো খেলোয়াড় থাকা সত্ত্বেও সেখানে আমরা পাঠাতে পারি না। আমরা সবরকম চেষ্টা করেছি, মন্ত্রী পর্যায়েও চেষ্টা করেছি।’

আগামী ২৬ মে থেকে ৩ জুন পর্যন্ত ঢাকায় অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্ট। ১১টি বিদেশি দল আসছে। জাপান, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, ইরাক, শ্রীলঙ্কা, নেপাল, দক্ষিণ কোরিয়া, পোল্যান্ড, কেনিয়া, উগান্ডাসহ খেলবে স্বাগতিক বাংলাদেশ। গত দুই বিশ্বকাপে সেমিফাইনাল খেলেছে দক্ষিণ কোরিয়া, জাপান ও থাইল্যান্ড। এবার খেলা মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে।

Facebook Comments Box

Posted ৯:২৯ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২১ মে ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া