মঙ্গলবার ৩রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

আসলে কি ঋষভ পন্থকে ভালোবাসেন উর্বশী?

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   144 বার পঠিত

আসলে কি ঋষভ পন্থকে ভালোবাসেন উর্বশী?

বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলার সাথে ক্রিকেটার ঋষভ পন্থের নাম জুড়ে বহুদিন ধরেই নানা গুঞ্জন চলছে। তবে এই নিয়ে কখনই প্রকাশ্যে মুখ খোলেননি ঋষভ বা উর্বশী। এমনকী, রটে গিয়েছিল উর্বশী নাকি ঋষভকেই বিয়ে করবেন!

সম্প্রতি সেই গুঞ্জন নিয়ে মুখ খুললেন অভিনেত্রী। এক সংবাদমাধ্যমকে উর্বশী জানান, ‘ব্যক্তিগত বিষয়, ব্যক্তিগতই রাখতে চান তিনি!’

উর্বশী এই সাক্ষাৎকারে জানিয়েছেন, আমার সাথে ঋষভের নাম জড়িয়ে নানা রসিকতা চলেছে। ভুয়া খবরও রটেছে। আজকে সবাইকে একটা কথা স্পষ্ট করতে চাই। আমি ব্যক্তিগত জীবনকে, ব্যক্তিগত রাখতে চাই। এই মুহূর্তে একটাই লক্ষ্য, আমার ক্যারিয়ার। এটা নিয়ে ব্যস্ত থাকতে চাই।

যোগ করে বলেন, কিন্তু এ ধরনের গুঞ্জন আমার ইমেজকে নষ্ট করছে। আর সে কারণেই আজকে স্পষ্ট করলাম। যেদিন আমার প্রেম, বিয়ে নিয়ে বলার মতো কোনও কিছু থাকবে, আমি নিজে জানাব।

শোনা যায়, ২০১৮ সালের কোনও সময়ে সম্পর্কে জড়িয়ে ছিলেন ঋষভ পন্থ-উর্বশী। কিন্তু বেশিদিন টেকেনি এই সম্পর্ক। তার এতদিন পরেও কেন নাম না করে ঋষভের প্রতি বার্তা দিচ্ছেন উর্বশী, তা নিয়ে সন্দিহান নেটিজেনরা। আগামী দিনে কোনদিকে মোড় নেয় ঋষভ-উর্বশীর সম্পর্কের রসায়ন, সেই নিয়ে বেশ আগ্রহী নেটিজেনরা।

Facebook Comments Box

Posted ৫:৫৮ পূর্বাহ্ণ | শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া