মঙ্গলবার ৩রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ইংল্যান্ডকে হারালো ওয়েস্ট ইন্ডিজ

খেলাধুলা ডেস্ক   |   রবিবার, ১৭ নভেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   192 বার পঠিত

ইংল্যান্ডকে হারালো ওয়েস্ট ইন্ডিজ

পাঁচ ম্যাচ সিরিজের প্রথম তিনটি জিতে আগেই সিরিজ নিশ্চিত করেছে ইংল্যান্ড। পাঁচ ম্যাচ সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে জিতে ব্যবধান ৩-১ করেছে ওয়েস্ট ইন্ডিজ। ইংল্যান্ডের দেওয়া ২১৯ রানের লক্ষ্য ৬ বল আর ৫ উইকেট হাতে রেখে টপকে গেছে ক্যারিবীয়রা।

পাঁচ ম্যাচের প্রথম তিনটিতে জিতে আগেই সিরিজ নিজেদের করে নিয়েছে ইংল্যান্ড। নিয়মরক্ষার শেষ দুই ম্যাচের একটিতে জিতে কাল ব্যবধান কমিয়েছে করেছে ওয়েস্ট ইন্ডিজ। তবে দুই দলের ৪৩৯ রানের ম্যাচে ছক্কার ফুলঝুরি দেখেছে বিশ্ব। দুই দলই সমান ১৬টি করে ৩২টি ছক্কা মেরেছে।

সেন্ট লুসিয়ায় গত রাতে বিশাল লক্ষ্য তাড়া করার কাজটা সহজ করে দেন ওয়েস্ট ইন্ডিজের দুই ওপেনার শাই হোপ ও এভিন লুইসের ১৩৬ রানের জুটি। ৭ ছক্কা ও ৪ চারে লুইস ৩১ বলে করেন ৬৮ রান।

হোপ ৩ ছক্কা ও ৭ চারে করেছেন ২৪ বলে ৫৪। তবে ১৩৬ রানে প্রথম উইকেট হারানো ওয়েস্ট ইন্ডিজ ১৩৬ রানেই হারিয়েছে ৩ উইকেট। দশম ওভারের রেহান আহেমেদের প্রথম তিন বলে ফেরেন লুইস, হোপ ও নিকোলাস পুরান। তবে রেহানের হ্যাটট্রিক হয়নি, কারণ হোপ ছিল রান আউট।

উইকেট হারানোর পরও রান তাড়া করতে খুব বেশি সমস্যা হয়নি ওয়েস্ট ইন্ডিজের। ২৩ বলে ৩৮ রান করেন অধিনায়ক রোভম্যান পাওয়েল। ১৭ বলে ২৯ রানে অপরাজিত থাকেন শেরফান রাদারফোর্ড। তিন উইকেট নেন রেহান আহমেদ।

এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নামা ইংল্যান্ড ওপেনিং জুটিতে তোলে ৩০ বলে ৫৪।
ফিল্ট সল্ট খেলেন ৩৫ বলে ৫৫ রানের ইনিংস। ১২ বলে ২৫ করেছেন উইল জ্যাকস। ২৩ বলেই ৩৮ রান করেন ইংল্যান্ড অধিনায়ক বাটলার। এই সিরিজের প্রথম ম্যাচে ফিফটি পাওয়া জ্যাকব বেথেলও কালও পেয়েছেন ফিফটি। ৩২ বলে ৬২ রান করে ছিলেন অপরাজিত। শেষ বলে রান আউট হওয়ার আগে স্যাম কারেন ১৩ বলে ২৪ রান করেন। ২১৮ রানের সংগ্রহ পায় ওয়েস্ট ইন্ডিজ। এরপরও ইংল্যান্ডের রান জয়ের জন্য যথেষ্ট হয়নি।

সংক্ষিপ্ত স্কোর:
ইংল্যান্ড: ২০ ওভারে ২১৮/৫ (সল্ট ৫৫, বেথেল ৬২; মোতি ২/৪০, জোসেফ ১/৩৩)।
ওয়েস্ট ইন্ডিজ: ১৯ ওভারে ২২১/৫ (লুইস ৬৮, হোপ ৫৪; রেহান ৩/৪৩, টার্নার ১/৪২)।
ফল: ওয়েস্ট ইন্ডিজ ৫ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: শাই হোপ।
সিরিজ: ৫ ম্যাচের সিরিজে ৩–১ ব্যবধানে এগিয়ে ইংল্যান্ড

Facebook Comments Box

Posted ৫:০৮ পূর্বাহ্ণ | রবিবার, ১৭ নভেম্বর ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া