মঙ্গলবার ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

কসবায় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

সঞ্জীব ভট্টাচার্য্য   |   শুক্রবার, ০৯ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   116 বার পঠিত

কসবায় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

৫৪তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি সমিতির কসবা উপজেলা পর্যায়ের শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা আজ ৯ জানুয়ারি শুক্রবার কসবা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবু তৌহিদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কসবা উপজেলা নির্বাহী অফিসার ছামিউল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পড়াশোনার পাশাপাশি নিয়মিত ক্রীড়া চর্চা শিক্ষার্থীদের শৃঙ্খলাবোধ ও নেতৃত্বগুণ বিকাশে সহায়তা করে।

কসবা উপজেলার বিভিন্ন স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ এবং শারীরিক শিক্ষার শিক্ষকরা উপস্থিত ছিলেন। দিনব্যাপী বিভিন্ন ইভেন্টে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কসবা সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সফিকুর রহমান।

Facebook Comments Box
×
News Image
বিস্তারিত কমেন্টে…

Posted ১১:৩৩ পূর্বাহ্ণ | শুক্রবার, ০৯ জানুয়ারি ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া