শনিবার ১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কালীগঞ্জে ইয়াবা সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর :   |   শুক্রবার, ১৭ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   38 বার পঠিত

কালীগঞ্জে ইয়াবা সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় ইয়াবা সেবনের দায়ে ছয় নারী-পুরুষকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (১৭ জুলাই) উপজেলার সাওরাইদ বাজার ও বালীগাও এলাকায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এ দণ্ড দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও কালীগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা যায়, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে সাওরাইদ বাজার ও বালীগাও এলাকা থেকে ইয়াবা সেবনের অভিযোগে ছয়জনকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে পৃথক ছয়টি মামলা দায়ের করা হয়। শুনানি শেষে ভ্রাম্যমাণ আদালত তিনজনকে তিন মাস করে এবং বাকি তিনজনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

Facebook Comments Box

Posted ১২:৩৯ অপরাহ্ণ | শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া