রবিবার ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

কাশিমপুরের ড্রিমল্যান্ড গেস্ট হাউসে পুলিশের অভিযান, আটক ১৬

জায়দুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   শুক্রবার, ১৯ জুন ২০২৬   |   প্রিন্ট   |   19 বার পঠিত

কাশিমপুরের ড্রিমল্যান্ড গেস্ট হাউসে পুলিশের অভিযান, আটক ১৬

গাজীপুরের কাশিমপুরে একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপের অভিযোগে ১১ নারী ও ৫ পুরুষসহ মোট ১৬ জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে গাজীপুর মহানগরীর কাশিমপুরের জিরানি বাজার এলাকায় বেঙ্গল ফ্যাক্টরির পাশে অবস্থিত ড্রিমল্যান্ড গেস্ট হাউজে এই অভিযান পরিচালনা করা হয়।

কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মো. খালিদ হোসেন জানান, দীর্ঘদিন ধরে রাত্রিযাপনের নামে ওই হোটেলটি অসামাজিক কার্যকলাপের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হলে ১১ জন নারী ও ৫ জন পুরুষকে আটক করা হয়।

ওসি আরো বলেন, পুলিশের উপস্থিতি টের পেয়ে হোটেল কর্তৃপক্ষের কিছু সদস্য পালিয়ে যেতে সক্ষম হয়। অভিযান শেষে হোটেলটি বন্ধ করে দেওয়া হয়েছে এবং এর কর্তৃপক্ষের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতে হোটেলটির ওপর কঠোর নজরদারি অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Facebook Comments Box

Posted ৫:৪৩ পূর্বাহ্ণ | শুক্রবার, ১৯ জুন ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া