রবিবার ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

কেরানীগঞ্জে ৫ ভুয়া র‍্যাব সদস্য গ্রেফতার

অনলাইন ডেস্ক   |   শুক্রবার, ১৯ জুন ২০২৬   |   প্রিন্ট   |   7 বার পঠিত

কেরানীগঞ্জে ৫ ভুয়া র‍্যাব সদস্য গ্রেফতার

র‍্যাবের পরিচয় ব্যবহার করে এক স্বর্ণ ব্যবসায়ীকে অপহরণ ও লুটপাটের ঘটনায় জড়িত পাঁচ সদস্যের একটি চক্রকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। মামলা দায়েরের মাত্র দুই ঘণ্টার মধ্যেই অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা — আশরফুল ইসলাম ওরফে আপেল (৩৮), সুমন (৩৬), সারোয়ার হোসেন সাগর (৩৫), সুমন ওরফে ক্যাপ সুমন (৩৫) এবং কাঞ্চন (৩৫)।

শুক্রবার দুপুরে কেরানীগঞ্জের কমদতলী এলাকায় ঢাকা জেলা ডিবি (দক্ষিণ) কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের (দক্ষিণ) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম সুমন।

পুলিশ জানায়, গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত তিনটি ভুয়া র‍্যাব পরিচয়পত্র, পাঁচটি র‍্যাব লেখা কালো জ্যাকেট, পাঁচটি ক্যাপ, একটি টয়োটা মাইক্রোবাস, ছয়টি নম্বরপ্লেট, একটি ওয়াকিটকি সেট, একটি পিস্তলের কভার, একটি খেলনা পিস্তল এবং তিন জোড়া হ্যান্ডকাফ উদ্ধার করা হয়েছে।

সংবাদ সম্মেলনে ওসি সফিকুল ইসলাম সুমন জানান, গত বৃহস্পতিবার আশুলিয়া থানায় র‍্যাব পরিচয়ে সংঘটিত ডাকাতির ঘটনায় একটি মামলা দায়ের করা হয়। মামলার পর ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ) অভিযান শুরু করে। তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, অভিযুক্তরা একটি মাইক্রোবাসে করে সাভারের আকরাইন এলাকা থেকে খাগান বাজারের দিকে যাচ্ছে। পরে আকরাইন বাজার মোড়ে অবস্থান নিয়ে সন্দেহভাজন গাড়িটি থামিয়ে তল্লাশি চালিয়ে পাঁচজনকে গ্রেফতার করা হয়।
সাভার
তদন্তে জানা যায়, আশুলিয়ার ইউসুফ মার্কেট এলাকার স্বর্ণ ব্যবসায়ী প্রদীপ কর্মকার দোকান বন্ধ করে প্রায় তিন ভরি স্বর্ণ, ৪০ ভরি রুপা এবং নগদ ৭০ হাজার টাকা নিয়ে বাড়ি ফিরছিলেন। পথে র‍্যাব পরিচয়ধারী একটি দল তার গাড়ির গতিরোধ করে। পরে তাকে চোখ বেঁধে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে স্বর্ণালংকার, রুপা ও নগদ অর্থ লুট করে। পরবর্তীতে ভবানীপুর এলাকায় তাকে ফেলে রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

ডিবি পুলিশ জানিয়েছে, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে র‍্যাব ও ডিবি পুলিশের পরিচয়ে সংঘটিত অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। আশুলিয়া থানায় দায়ের করা ডাকাতি মামলায় তাদের আদালতে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারে তদন্ত অব্যাহত রয়েছে।

Facebook Comments Box

Posted ৫:০৮ অপরাহ্ণ | শুক্রবার, ১৯ জুন ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া