সোমবার ২রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

‘খান্দুরা হাভেলির ইতিহাস’ বইয়ের মোড়ক উন্মোচন

সঞ্জীব ভট্টাচার্য্য   |   শুক্রবার, ১৫ আগস্ট ২০২৫   |   প্রিন্ট   |   236 বার পঠিত

‘খান্দুরা হাভেলির ইতিহাস’ বইয়ের মোড়ক উন্মোচন

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগরের খান্দুরা হাভেলিতে উন্মোচিত হলো সৈয়দ আহমদ বখত (মতিন) রচিত ‘খান্দুরা হাভেলির ইতিহাস’ বইয়ের মোড়ক। ১৪ আগস্ট বৃহস্পতিবার রাতে চাপরতলা ইউনিয়নের খান্দুরা হাভেলিতে এই মোড়ক উন্মোচনের আয়োজন করা হয়।

হাজিরাতুল কুদসিয়া দরবার শরীফের পীর সৈয়দ মাসুদ বখ্ত কায়েদ (মাঃ আঃ) এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্রম আপিল ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন।

বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শাহ্ কাউসার মুস্তফা আবুল উলায়ী।

এছাড়া বিশেষ অতিথি ছিলেন অষ্টগ্রাম হাভেলির সৈয়দ ফাইয়াজ হাসান (বাবু), নরপতি হাভেলির সৈয়দ লিয়াকত হাসান, বাংলাদেশ ইসলামি ফাউন্ডেশনের পরিচালক ড. সৈয়দ শাহ এমরান, ফান্দাউক দরবার শরীফের মুফতি সৈয়দ মঈন উদ্দিন আল হোসাইনী, ফ্রিল্যান্স সাংবাদিক ও গবেষক তরুণ সরকার প্রমুখ।

প্রকাশক আব্দুল মান্নান-এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খান্দুরা হাভেলিসহ দেশের বিভিন্ন হাভেলির পীর ও মাশায়েখগণ।

বইয়ের লেখক সৈয়দ আহমদ বখত (মতিন) বলেন, দেশের ইতিহাস-ঐতিহ্যের অন্যতম ধারক হলো সারাদেশের হাভেলিগুলো। এই হাভেলিগুলো সুফিজম ও রাষ্ট্রীয় ইতিহাসে এক অবিচ্ছেদ্য অংশ। বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের কাছে এই ঐতিহ্য তুলে ধরতেই বইটি প্রকাশ করা হয়েছে।

Facebook Comments Box

Posted ৩:১৫ অপরাহ্ণ | শুক্রবার, ১৫ আগস্ট ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া