সঞ্জীব ভট্টাচার্য্য | শনিবার, ২৯ নভেম্বর ২০২৫ | প্রিন্ট | 127 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলা বিএনপি ও পৌর বিএনপির উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ ২৯ নভেম্বর শনিবার বিকেলে উপজেলার ইব্রাহিমপুর শাহ সুফি আহমত উল্লাহ (রা.) মাদ্রাসা ও এতিমখানা মাঠে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল করিমের সভাপতিত্বে জেলা বিএনপির উপদেষ্টা তকদির হোসেন মো. জসিম, জেলা বিএনপির উপদেষ্টা সায়েদুল হক সাঈদ, জেলা বিএনপির উপদেষ্টা সালাহ উদ্দিন ভূঁইয়া শিশির, জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক কাজী নাজমুল হোসেন তাপস, কেন্দ্রীয় কৃষক দলের সহ-সাধারণ সম্পাদক কেএম মামুন-অর রশিদ, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য অ্যাড. রাজিব আহসান চৌধুরী পাপ্পু, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. আনিছুর রহমান মঞ্জু, সাবেক কাউন্সিলর আবু সাঈদ প্রমুখ উপস্থিত ছিলেন৷
আলোচনা শেষে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত সুস্থতার জন্য দোয়া পরিচালনা করেন ফয়েজী মো. আহমদ উল্লাহ।
Posted ৪:৫৯ অপরাহ্ণ | শনিবার, ২৯ নভেম্বর ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah