জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫ | প্রিন্ট | 130 বার পঠিত
বিএনপির চেয়ারপার্সন ও তিন বারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় গাজীপুরের শ্রীপুরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ ১ ডিসেম্বর সোমবার বিকেলে শ্রীপুর মডেল মসজিদ প্রাঙ্গনে শ্রীপুর উপজেলা ও পৌর কৃষক দলের উদ্যোগে এ আয়োজন করা হয়।
দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এবং গাজীপুর-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক ডা: এস এম রফিকুল ইসলাম বাচ্চু।
শ্রীপুর উপজেলা কৃষক দলের আহবায়ক প্রভাষক ডা. মুজাহিদুল কবিরের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল মোতালেব, সদস্য সচিব খায়রুল কবির মন্ডল আজাদ, গাজীপুর জেলা কৃষক দলের আহবায়ক এস এম আবুল কালাম আজাদ, শ্রীপুর পৌর বিএনপির যুগ্ন আহবায়ক আনোয়ার হোসেন বেপারী, সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা বিল্লাল হোসেন, পৌর বিএনপির আহবায়ক সদস্য খোকন প্রধান, শ্রীপুর পৌর কৃষক দলের আহবায়ক শাহজাহান মিয়া, শ্রীপুর উপজেলা কৃষক দলের সদস্য সচিব হুমায়ুন কবির, শ্রীপুর পৌর কৃষক দলের সদস্য সচিব রাহাত হাসান জুয়েলসহ দলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মী ও সমর্থকবৃন্দ।
মিলাদ মাহফিল শেষে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি এবং রোগমুক্তি কামনা করে দোয়া পরিচালনা করেন শ্রীপুর পৌর ওলামা দলের সভাপতি ক্বারী মো: ইব্রাহিম।
Posted ৫:২৪ অপরাহ্ণ | সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah