নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪ | প্রিন্ট | 108 বার পঠিত
খেলাধুলায় আমাদের ছেলে মেয়েদেরকে আরো বেশি আগ্রহী হতে হবে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, শরীরচর্চা ও সংস্কৃতি চর্চার মধ্য দিয়ে উপযুক্ত নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে। কারণ খেলাধূলা শিক্ষার্থীদের মেধার বিকাশ ঘটায়। আজ ১০ ডিসেম্বর মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া উপজেলা পরিষদ উন্নয়ন কর্মসূচির আওতায় ২০২৪-২৫ অর্থবছর ক্রয়কৃত সদর উপজেলা প্রশাসন ব্রাহ্মণবাড়িয়া আয়োজিত উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধুলা সামগ্রী ও মাল্টি ক্লাসের জন্য কম্পিউটার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম এসব কথা বলেন।
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী অফিসার সিফাত মোঃ ইশতিয়াক ভূঁইয়ার সভাপতিত্বে এসময় কৃষি বিষয়ক কর্মকর্তা শাহানা বেগম, সদর উপজেলার পিআইও মোঃ মিজানুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মোজাফ্ফর হোসেন, সদর উপজেলা প্রাণী সম্পাদক কর্মকর্তাসহ উপজেলার মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন সমাজসেবা অফিসার নুরুল মাহমুদ ভূঁইয়া।
Posted ৫:১৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪
brahmanbaria2usa.com | Dulal Miah