জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫ | প্রিন্ট | 205 বার পঠিত
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশুরোগ মুক্তি কামনা করে গাজীপুরে বিশেষ দোয়া মাহফিল ও সমাবেশের অনুষ্ঠিত হয়েছে। এছাড়া তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। আজ ২৭ নভেম্বর বৃহস্পতিবার সকালে স্থানীয় লতিফপুর এলাকায় কালিয়াকৈর পৌর ও উপজেলা মহিলা দলের উদ্যোগে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক পৌর মেয়র ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য মো. মজিবুর রহমান।
প্রায় ২০ হাজার নারী নেতাকর্মীর অংশগ্রহণে কালিয়াকৈর উপজেলার পল্লী বিদ্যুৎ অফিসের সামনে থেকে শোভাযাত্রাটি বের করা হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়। শোভাযাত্রাটির শুরুতে সাবেক মেয়র মজিবুর রহমান তার বক্তব্যে বলেন, বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল করা হয়েছে। এছাড়া তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নারীদের মধ্যে গণজাগরণ তৈরির লক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করেছে মহিলা দল। আমাদের এলাকার অর্ধেক নারী ভোটার। তাদের মধ্যে এই বার্তা দিতে যাতে সামনের নির্বাচনে তারা আমাদের দলে ভোট দেয়। তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানাতে রায় দেয়। নতুন প্রজন্মের ছেলেমেয়েদের দৃষ্টি আকর্ষণ করার জন্য আমাদের এই প্রচেষ্টা।
এসময় মুজিবুর রহমান ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে আগামী নির্বাচনে দেশকে একটি কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে হবে।
তার সাথে ছিলেন কালিয়াকৈর পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদসহ উপজেলা ও পৌর মহিলা দলের নেতাকর্মীরা।
Posted ১০:৫৮ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah