বুধবার ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে ২৬৭ পিস ইয়াবাসহ ৫ মাদক কারবারি গ্রেফতার

জায়দুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   রবিবার, ২১ জুন ২০২৬   |   প্রিন্ট   |   133 বার পঠিত

গাজীপুরে ২৬৭ পিস ইয়াবাসহ ৫ মাদক কারবারি গ্রেফতার

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় পৃথক অভিযান চালিয়ে ২৬৭ পিস ইয়াবাসহ পাঁচ মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন— কালিয়াকৈর উপজেলার আন্ধারমানিক এলাকার শাহিন আহমেদ (২৩) ও আজিবর রহমান (২৮), নারায়ণগঞ্জ সদর উপজেলার বাবুরআইল গ্রামের তানভীর আহমেদ (৩০), বরিশালের হিজলা উপজেলার বাধুয়া গ্রামের মামুন (২৩) এবং কালিয়াকৈরের ফুলবাড়িয়া পূর্বপাড়া এলাকার শফিকুল ইসলাম (৩৩)।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।

গত শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কালিয়াকৈর থানা পুলিশ উপজেলার আন্ধারমানিক পূর্বপাড়া বালুরমাঠ এলাকায় অভিযান চালায়। রাত সাড়ে ১০টার দিকে মাদক কেনাবেচার সময় ২৫০ পিস ইয়াবাসহ শাহিন, আজিবর, তানভীর ও মামুনকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

এদিকে একই রাতে উপজেলার ফুলবাড়িয়া এলাকায় পৃথক আরেকটি অভিযানে ১৭ পিস ইয়াবাসহ শফিকুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ। দুটি অভিযান থেকে মোট ২৬৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম পিপিএম (বার) জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

রোববার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে গাজীপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Facebook Comments Box

Posted ২:২৪ অপরাহ্ণ | রবিবার, ২১ জুন ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া