রবিবার ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে ৩৬ লাখ টাকার ১২০ কেজি গাঁজা জব্দ, আটক ২

জায়দুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬   |   প্রিন্ট   |   46 বার পঠিত

গাজীপুরে ৩৬ লাখ টাকার ১২০ কেজি গাঁজা জব্দ, আটক ২

গাজীপুর মহানগরীর ভোগড়া এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৩৬ লাখ টাকা মূল্যমানের ১২০ কেজি গাঁজা ও একটি কাভার্ডভ্যান জব্দ করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ ঘটনায় দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. কামরুল হাসান।

আটকরা হলেন কুমিল্লা জেলার দাসকান্দি গ্রামের মো. ইমন শাহরিয়ার (২৮) এবং একই জেলার ঘোড়াশাল গ্রামের মো. শরিফ (২৮)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে গাজীপুর মহানগরীর বাসন থানার ভোগড়া এলাকায় স্থানীয় কামাল হোসেনের গাড়ির ওয়ার্কশপের সামনে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে একটি কাভার্ডভ্যানে বিপুল পরিমাণ গাঁজা নিয়ে অবস্থানকালে ইমন শাহরিয়ার ও শরিফকে আটক করা হয়।

পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে তল্লাশি চালিয়ে আনুমানিক ৩৬ লাখ টাকা মূল্যমানের ১২০ কেজি গাঁজা এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়।

ডিবি পুলিশ আরও জানায়, আটক দুজনের বিরুদ্ধে মাদক ও ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

Facebook Comments Box

Posted ৩:১৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া