শনিবার ১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুর-১ আসনে ধানের শীষের পক্ষে গণজোয়ার উঠেছে: মজিবুর রহমান

জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   শুক্রবার, ২৩ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   159 বার পঠিত

গাজীপুর-১ আসনে ধানের শীষের পক্ষে গণজোয়ার উঠেছে: মজিবুর রহমান

দীর্ঘ ১৭ বছর পর মানুষ ভোটাধিকার প্রয়োগের অপেক্ষায় রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা ও গাজীপুর-১ আসনের প্রার্থী মেয়র মজিবুর রহমান।

তিনি বলেন, আসন্ন নির্বাচনে মানুষ ধানের শীষে ভোট দিতে অধীর আগ্রহে অপেক্ষা করছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতীক ধানের শীষের পক্ষে সারাদেশে গণজোয়ার সৃষ্টি হয়েছে।

আজ ২৩ জানুয়ারি শুক্রবার কাশিমপুর এলাকায় নির্বাচনী প্রচারণাকালে তিনি এসব কথা বলেন। মেয়র মজিবুর রহমান বলেন, এবারের নির্বাচন প্রকৃত দেশপ্রেমিকদের সংসদে পাঠানোর নির্বাচন। আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে জনগণ প্রকৃত বিজয় ছিনিয়ে এনে ধানের শীষকে বিজয়ী করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরো বলেন, অতীতের যেকোনো সময়ের তুলনায় বর্তমানে গাজীপুর-১ আসনে বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধ। এই ঐক্যের কারণে সাধারণ মানুষ বলছে—ধানের শীষের বিজয় কেউ ঠেকাতে পারবে না।

এ সময় গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার বলেন, দলের প্রার্থী মেয়র মজিবুর রহমান একজন সৎ ও জনবান্ধব রাজনীতিবিদ। তিনি অতীতে কালিয়াকৈর পৌরসভার মেয়র হিসেবে একাধিকবার নির্বাচিত হয়ে জনগণের সেবা করেছেন। তাকে নির্বাচিত করা হলে গাজীপুর-১ আসনের ব্যাপক উন্নয়ন সম্ভব হবে বলে তিনি মন্তব্য করেন।

এ সময় নেতৃবৃন্দ এলাকাবাসীকে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। প্রচারণা কর্মসূচিতে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ৩:০৩ অপরাহ্ণ | শুক্রবার, ২৩ জানুয়ারি ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া