অনলাইন ডেস্ক | সোমবার, ১৩ জানুয়ারি ২০২৫ | প্রিন্ট | 102 বার পঠিত
সাহিত্য একাডেমী ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে বিশিষ্ট রাজনীতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, ক্রীড়া সংগঠক, বীর মুক্তিযোদ্ধা মরহুম ডাঃ মোঃ ফরিদুল হুদার ২৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ ১৩ জানুয়ারি সোমবার শহরের শেরপুর মাঠে এক গুটিদাড়া খেলা অনুষ্ঠিত হয়।
সাহিত্য একাডেমীর সভাপতি কবি জয়দুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত খেলা উদ্বোধন করেন ঢাকা মেডিকেল কলেজ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি, ড্যাবের কেন্দ্রীয় নেতা, সোসাইটি অব নিউরোলজিস্ট অব বাংলাদেশের সদস্য সচিব মরহুম ডাঃ মোঃ ফরিদুল হুদার সুযোগ্য পুত্র ডাঃ নাজমুল হুদা বিপ্লব।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব সভাপতি জাবেদ রহিম বিজন, সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা, টিভি জার্নালিস্ট সভাপতি আল আমিন শাহীন, সাধারণ সস্পাদক মফিজুর রহমান লিমন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাহিত্য একাডেমির পরিচালক বীর মুক্তিযোদ্ধা আসরারুন নবী মোবারক, সাংবাদিক শাহাদত হোসেন, সাধারণ সম্পাদক নুরুল আমিন, মোঃ আক্তার হোসেন, জামিলুর রহমান, মাঈন উদ্দিন জান্নাত, তৌফিক, ইফাজ, মোজাম্মেল, শাহালম প্রমুখ।
এদিকে, দিবসটি উপলক্ষে কামাউড়া গ্রামবাসীর উদ্যোগে এক প্রীতি ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়। তালশহর ইউনিয়নের মেম্বার আতিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ নাজমুল হুদা বিপ্লব, অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক মেম্বার সৈয়দ আলী, আফজাল হোসেন ভূইয়া প্রমুখ।
Posted ৫:২৯ অপরাহ্ণ | সোমবার, ১৩ জানুয়ারি ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah