শনিবার ১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে তিন কোটি টাকার ইয়াবা ট্যাবলেটসহ নারী গ্রেফতার

ফখরুল হাসান, চট্টগ্রাম থেকে :   |   শুক্রবার, ১৮ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   179 বার পঠিত

চট্টগ্রামে তিন কোটি টাকার ইয়াবা ট্যাবলেটসহ নারী গ্রেফতার

সংগৃহীত ছবি

চট্টগ্রামে তিন কোটি টাকার ইয়াবা ট্যাবলেট এর বিশাল চালানসহ মনোয়ারা বেগম (৪৩) নামে এক নারীকে গ্রেফতার করে পুলিশের কাছে সোপর্দ করেছে র‌্যাব-৭। পুলিশ ওই নারীকে আদালতে প্রেরণ করেছে। আজ ১৮ জুলাই শুক্রবার দুপুরে এ তথ্য জানান আনোয়ারা থানার ওসি মো. মনির হোসেন। তিনি বলেন, গ্রেফতার মনোয়ারা বেগমকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানায়, গোপন সূত্রে তথ্যের ভিত্তিতে র‌্যাব-৭ এর একটি দল ১৭ জুলাই বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১১টায় আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের দক্ষিণ পরুয়াপাড়ায় অভিযান চালিয়ে এক লাখ পিস ইয়াবাসহ ওই নারীকে গ্রেফতার করে র‌্যাব।

ইয়াবাগুলোর আনুমানিক বাজার মূল্য প্রায় তিন কোটি টাকা। আর গ্রেফতার মনোয়ারা বেগম (৪৩) রায়পুর ইউনিয়নের দক্ষিণ পারুয়াপাড়া গ্রামের আনোয়ার মাঝির স্ত্রী।

এদিকে, ১৮ জুলাই শুক্রবার দুপুরে র‌্যাবের মিডিয়া সেল থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সূত্রে র‌্যাব সদস্যরা জানতে পারে- রায়পুর ইউনিয়নের দক্ষিণ পরুয়াপাড়া এলাকার একটি বসতঘরে বিপুল পরিমাণ ইয়াবা মজুদ রয়েছে। এমন তথ্যে বৃহস্পতিবার রাতে র‌্যাব-৭ এর একটি অভিযানিক দল দক্ষিণ পরুয়াপাড়ার আনোয়ার মাঝির বাড়িতে অভিযান চালায়।

র‌্যাবের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র‌্যাব সদস্যরা মাদক কারবারি মনোয়ারা বেগমকে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে তার দেখানো ও শনাক্ত মতে ঘরের বারান্দায় খাটের নিচে রাখা একটি নীল এবং কালো রঙের ব্যাগ থেকে বিশেষভাবে স্কচটেপে মোড়ানো ১০টি ইট সদৃশ প্যাকেট উদ্ধার করা হয়।

ওই প্যাকেটগুলোতে মোট ১ লাখ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৩ কোটি টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মনোয়ারা বেগম স্বীকার করে বলেছেন, তিনি ও তার পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে কক্সবাজার জেলার মায়ানমার সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা দরে বিক্রি করে আসছিলেন।

আটক মনোয়ারা বেগমকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার করা ইয়াবাসহ আনোয়ারা থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

Facebook Comments Box

Posted ১১:১১ পূর্বাহ্ণ | শুক্রবার, ১৮ জুলাই ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া