নিজস্ব প্রতিবেদক | রবিবার, ২০ অক্টোবর ২০২৪ | প্রিন্ট | 113 বার পঠিত
বিজয়নগরে নাশকতার মামলায় চম্পকনগর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আনোয়ার হোসেন চৌধুরীকে আটক করেছে পুলিশ। আজ ২০ অক্টোবর রোরবার বিকাল ৩ টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার চম্পকনগর বাজার এলাকায় পুলিশি অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
উল্লেখ্য, ২০১৮ সালে কেন্দ্রীয় বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের গাড়ি ভাংচুর, অগ্নিসংযোগ ও মারধরের অভিযোগে বিএনপি নেতা এস এম রাষ্টু মিয়া বাদী হয়ে বিজয়নগর থানায় সাবেক গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি সহ ১৬৮ জনকে আসামী করে ২৭ আগষ্ট একটি নাশকতার মামলা দায়ের করে। উক্ত মামলার এজহার ভুক্ত আসামী ছিলেন তিনি।
বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
Posted ৩:০৫ অপরাহ্ণ | রবিবার, ২০ অক্টোবর ২০২৪
brahmanbaria2usa.com | Dulal Miah