শুক্রবার ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ছাগলের মুখে পাইপ ঢুকিয়ে পানি খাওয়ানোর ঘটনায় দুইজন গ্রেফতার

সঞ্জীব ভট্টাচার্য্য :   |   রবিবার, ২৮ জুন ২০২৬   |   প্রিন্ট   |   122 বার পঠিত

ছাগলের মুখে পাইপ ঢুকিয়ে পানি খাওয়ানোর ঘটনায় দুইজন গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার রূপসদী বাজারে ছাগলের মুখে পাইপ ঢুকিয়ে জোরপূর্বক পানি খাওয়ানোর ঘটনায় অভিযুক্ত দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২৮ জুন) সকালে উপজেলার মানিকপুর ইউনিয়নের বাহেরচর এলাকা থেকে অভিযুক্ত চাঁন বাদশা ও তার সহযোগী মো. সাদাতকে গ্রেফতার করা হয়।

এর আগে ছাগলের মুখে পাইপ ঢুকিয়ে পানি খাওয়ানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে এবং মুহূর্তেই ভাইরাল হয়। যদিও ভিডিওটি ঠিক কবে ধারণ করা হয়েছে, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। বিষয়টি সরকারের উচ্চপর্যায়ের নজরে এলে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় বাঞ্ছারামপুর থানা পুলিশ অভিযান চালিয়ে দুই অভিযুক্তকে গ্রেফতার করে।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, একজন ব্যক্তি ছাগলের মুখ চেপে ধরে রেখেছেন এবং অপর একজন প্লাস্টিকের মগ ও পাইপের মাধ্যমে জোরপূর্বক পানি খাওয়াচ্ছেন। অভিযোগ রয়েছে, কোরবানির পশুর ওজন কৃত্রিমভাবে বাড়িয়ে বেশি দামে বিক্রির উদ্দেশ্যেই এ কাজ করা হচ্ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার রূপসদী কোরবানির পশুর হাটে আইয়ূবপুর ইউনিয়নের বাসিন্দা চাঁন বাদশা ছাগলটি বিক্রির জন্য নিয়ে আসেন। সেখানেই ওজন বাড়ানোর উদ্দেশ্যে ছাগলটিকে জোর করে পানি পান করানো হয় বলে অভিযোগ ওঠে।

বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াসিন জানান, প্রাণিসম্পদ-সংক্রান্ত আইনে দুই অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

Posted ৫:৫৬ অপরাহ্ণ | রবিবার, ২৮ জুন ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া