রবিবার ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জগৎবাজারে আবারও ওজনে কারচুপি ১ লাখ টাকা জরিমানা, কারাদন্ড

সঞ্জীব ভট্টাচার্য্য :   |   মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   57 বার পঠিত

জগৎবাজারে আবারও ওজনে কারচুপি ১ লাখ টাকা জরিমানা, কারাদন্ড

বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সঠিক ওজন ও মান নিশ্চিত করতে জেলা প্রশাসনের নিয়মিত বাজার মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে মঙ্গলবার (২১ জুলাই) পৌর শহরের জগৎবাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। এ সময় ওজনে কারচুপি এবং পূর্বের নির্দেশনা অমান্য করে কম পরিমাণে তেল বিক্রির দায়ে এক অসাধু ব্যবসায়ীকে ১ লাখ টাকা অর্থদন্ড এবং ১ মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গত ১ জুন ২০২৬ তারিখে একই ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে বোতলে উল্লেখিত পরিমাণের চেয়ে কম তেল বিক্রির অভিযোগ প্রমাণিত হওয়ায় ৪০ হাজার টাকা অর্থদন্ড করা হয়। একই সঙ্গে ওই তেল বিক্রি বন্ধের জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়েছিল।

কিন্তু মঙ্গলবার পুনরায় পরিচালিত অভিযানে একই ধরনের তেল বিক্রি হতে দেখা যায়। পরে পরিমাপ করে প্রতি লিটার বোতলে প্রায় ৫০ থেকে ১০০ মিলিলিটার পর্যন্ত তেল কম পাওয়া যায়।

পূর্বে সতর্ক ও দন্ডিত হওয়ার পরও একই অপরাধের পুনরাবৃত্তি করায় ভ্রাম্যমাণ আদালত কৃষি বিপণন আইন, ২০১৮-এর ১৯(১)(জ) ধারায় অভিযুক্ত ব্যবসায়ীকে ১,০০,০০০ টাকা অর্থদন্ড এবং ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

অভিযান পরিচালনাকালে জেলা কৃষি বিপণন কর্মকর্তা প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন এবং আদালতে প্রসিকিউশন উপস্থাপন করেন।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোক্তাদের স্বার্থ রক্ষা, বাজারে সুষ্ঠু পরিবেশ বজায় রাখা এবং ওজন ও মান নিয়ন্ত্রণ নিশ্চিত করতে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

Facebook Comments Box

Posted ৫:৪৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া