রবিবার ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, কারখানাকে লাখ টাকা জরিমানা

জায়দুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬   |   প্রিন্ট   |   35 বার পঠিত

টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, কারখানাকে লাখ টাকা জরিমানা

গাজীপুরের টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। একই সঙ্গে অবৈধভাবে গ্যাস ব্যবহারের দায়ে একটি কারখানাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) সন্ধ্যায় টঙ্গীর মরকুন এলাকায় গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নূর নাহিন নিশাদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

তিতাস গ্যাস সূত্রে জানা যায়, মরকুন এলাকার একটি কারখানায় অবৈধ গ্যাস সংযোগ থাকার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে কারখানাটির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

এ সময় অবৈধভাবে গ্যাস ব্যবহারের দায়ে কারখানা কর্তৃপক্ষকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযানে তিতাস গ্যাসের টঙ্গী অঞ্চলের ব্যবস্থাপক মেজবা-উর-রহমান, উপসহকারী প্রকৌশলী নাঈম হাসানসহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, অবৈধ গ্যাস সংযোগ এবং গ্যাসের অপব্যবহার রোধে তিতাস গ্যাসের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Facebook Comments Box

Posted ৩:৩৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া