রবিবার ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

টঙ্গীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি

জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   167 বার পঠিত

টঙ্গীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাজীপুরের টঙ্গীতে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। হাজারো নেতাকর্মী ঢাকঢোল, ব্যানার ও ফেস্টুন নিয়ে র‌্যালিতে অংশ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। আজ ৫ সেপ্টেম্বর শুক্রবার দুপুরে টঙ্গীর মিলগেট এলাকা থেকে র‌্যালিটি শুরু হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ শেষে টঙ্গী সরকারি কলেজের সামনে সংক্ষিপ্ত পথসভায় মিলিত হয়।

টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহম্মেদ সুমনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক গাজী সালাউদ্দিনের সঞ্চালনায় র‌্যালিতে টঙ্গী পূর্ব থানা যুবদলের আহ্বায়ক আকবর হোসেন ফারুক, গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সাথী, মহানগর মহিলা দলের সভাপতি খাদিজা আক্তার বিনা, টঙ্গী পূর্ব থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক বেনজির আহম্মেদ পিন্টু, সাংগঠনিক সম্পাদক নুর ই মোস্তফা খান, কাজী হারুন অর রশিদ, এডভোকেট সাইফুল ইসলাম, আমান উল্লাহ গাজী, সুলতানা কনা, রাবেয়া আক্তারসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সংক্ষিপ্ত পথসভায় বক্তারা বলেন, নৈরাজ্য সৃষ্টি করে নির্বাচন বানচালের যে কোনো ষড়যন্ত্র প্রতিহত করা হবে। গাজীপুরবাসী ঐক্যবদ্ধ রয়েছে। যারা মনে করেন বিএনপির ভেতরে বিভক্তি আছে, তারা ভুল করছেন। ইনশাআল্লাহ ঐক্যবদ্ধভাবে সব ষড়যন্ত্র প্রতিহত করা হবে।

র‌্যালিকে ঘিরে টঙ্গী এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। নেতাকর্মীদের স্লোগান ও ঢাকঢোলের বাদ্যে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।

Facebook Comments Box

Posted ২:১৫ অপরাহ্ণ | শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া