রবিবার ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

টঙ্গীতে ২০ হাজার টাকার জাল নোটসহ আটক ২

জায়দুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   শনিবার, ২০ জুন ২০২৬   |   প্রিন্ট   |   40 বার পঠিত

টঙ্গীতে ২০ হাজার টাকার জাল নোটসহ আটক ২

গাজীপুরের টঙ্গীতে জাল টাকাসহ প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে টঙ্গীর দক্ষিণ আরিচপুর এলাকার একটি কমপ্লেক্সের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন নেত্রকোনা জেলার কলমাকান্দা থানার শিবনগর গ্রামের মৃত সামাদ বেপারীর ছেলে মো. শাহিন আলম (৪৫) এবং টঙ্গী স্টেশন রোড এলাকার আক্কাস আলীর ছেলে মো. সোহেল (২৪)।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাত ৯টার দিকে আশরাফ সেতু এলাকায় জাল টাকা নিয়ে দুই ব্যক্তি অবস্থান করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। পরে তাদের আটক করে দেহ তল্লাশি চালিয়ে বিভিন্ন সিরিয়ালের ১০০, ৫০০ ও ১ হাজার টাকার মোট ৫১টি জাল নোট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত জাল টাকার মোট মূল্য ২০ হাজার ৩০০ টাকা।

এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। শনিবার দুপুরে তাদের গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

Posted ১২:৩২ অপরাহ্ণ | শনিবার, ২০ জুন ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া