শনিবার ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

টঙ্গীতে ৫০০ গ্রাম গাঁজাসহ আলোচিত মাদক কারবারি কারিমা গ্রেফতার

আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর :   |   শনিবার, ১৮ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   51 বার পঠিত

টঙ্গীতে ৫০০ গ্রাম গাঁজাসহ আলোচিত মাদক কারবারি কারিমা গ্রেফতার

গাজীপুরের টঙ্গীতে আলোচিত মাদক কারবারি কারিমা বেগম (৪১)কে ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ।

বৃহস্পতিবার (১৭ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে টঙ্গী পূর্ব থানার হিমারদীঘি আমতলী কেরানীরটেক বস্তি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। কারিমা ওই এলাকার কাদির মিয়ার মেয়ে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই তোফায়েল আহমেদ তুহিনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে কারিমাকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, কারিমা বেগম একাধিক মামলার পলাতক আসামি। তার বিরুদ্ধে টঙ্গী পূর্ব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা ছাড়াও হত্যাচেষ্টা, চুরি, মারধরসহ বিভিন্ন অপরাধে মোট ছয়টি মামলা রয়েছে।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত গাঁজাসহ কারিমার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। শুক্রবার দুপুরে তাকে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

Posted ১২:৫১ অপরাহ্ণ | শনিবার, ১৮ জুলাই ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া