মঙ্গলবার ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের শোক

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   123 বার পঠিত

দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের শোক

বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব। আজ ৩০ ডিসেম্বর মঙ্গলবার এক শোক বার্তায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন ও সাধারণ সম্পাদক মোঃ বাহারুল ইসলাম মোল্লা বলেন, সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সদস্য সদস্য তথা সাংবাদিকরা শোকাহত। আমরা প্রয়াত বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে শোকাবহ পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

শোক বার্তায় প্রেসক্লাব নেতৃবৃন্দ বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী হিসেবে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে বিশ্বে নতুন ইতিহাস সৃষ্টি করেন। দেশে গণতান্ত্রিক আন্দোলনে তিনি অনন্য অবদান রাখেন।

বিএনপির মতো বড়ো একটি রাজনৈতিক দলকে তিনি সুনিপুণ যোগ্যতায় নেতৃত্ব দিয়ে এগিয়ে নিয়েছেন। তার আন্দোলন সংগ্রাম ও নেতৃত্ব গুণ তাকে রাজনৈতিক অঙ্গনে আপোষহীন নেতার মর্যাদায় আসীন করেন। গণতান্ত্রিক রাজনৈতিক ইতিহাসে তিনি স্মরণীয় হয়ে থাকবেন। তাঁর মৃত্যুতে ক্রান্তিকালে থাকা আজকের বাংলাদেশ আর্ন্তজাতিকভাবে সমাদৃত এক নেতাকে হারালো।

Facebook Comments Box

Posted ৫:১০ অপরাহ্ণ | মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া