সোমবার ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নবীনগরে কাজী নাজমুল হোসেন তাপসের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

ফরিদ আহমেদ, নবীনগর প্রতিনিধি :   |   রবিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   202 বার পঠিত

নবীনগরে কাজী নাজমুল হোসেন তাপসের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর আসনে স্বতন্ত্র প্রার্থী কাজী নাজমুল হোসেন তাপস বলেছেন, বহিস্কারের মাধ্যমেই নবীনগরে ইনসাফ ও ন্যায়বিচারের আবিষ্কার হবে।

আজ ৮ ফেব্রুয়ারি রবিবার বিকেলে নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক বিশাল জনসভায় তিনি এসব কথা বলেন। জনসভায় হাজারো মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।

কাজী নাজমুল হোসেন তাপস বলেন, দীর্ঘদিন ধরে নবীনগরের মানুষ অন্যায়, দুর্নীতি ও বৈষম্যের শিকার। যারা মানুষের অধিকার হরণ করেছে, তাদের রাজনীতি থেকে বহিস্কার করলেই এই এলাকায় ইনসাফ প্রতিষ্ঠা সম্ভব হবে। আমি ক্ষমতার রাজনীতি নয়, জনগণের রাজনীতি করতে এসেছি।

তিনি আরো বলেন, শিক্ষা ও স্বাস্থ্য খাতে উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন এবং দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলাই হবে তার প্রধান লক্ষ্য। তরুণ সমাজকে সঙ্গে নিয়ে নবীনগরকে একটি ন্যায়ভিত্তিক ও উন্নত জনপদে রূপান্তরের প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

জনসভায় নবীনগরের বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বক্তারা বলেন, স্বচ্ছ ভাবমূর্তি ও সাহসী অবস্থানের কারণে কাজী নাজমুল হোসেন তাপস নবীনগরের মানুষের আস্থা অর্জন করেছেন। অনেকেই তাকে পরিবর্তনের প্রতীক হিসেবে দেখছেন।

জনসভাকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর আসনে নির্বাচনী প্রচারণা ক্রমেই জোরালো হচ্ছে। স্বতন্ত্রসহ বিভিন্ন দলের প্রার্থীদের প্রচার-প্রচারণায় মুখর হয়ে উঠেছে পুরো এলাকা।

এ সময় উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম, সাবেক পৌর মেয়র মাইনুদ্দিন মাইনু, সাবেক পৌর বিএনপি’র সভাপতি আবু সায়েদ, সাবেক সাধারণ সম্পাদক হাজী শাহাবুদ্দিন, উপজেলা যুবদলের সাবেক সভাপতি এমদাদুল বারী, পৌর যুবদলের সাবেক সভাপতি আলী আজম, জেলা বিএনপির সাবেক সদস্য হযরত আলী, সাবেক পৌর ছাত্রদল সভাপতি আশরাফুল আলম রুবেল, সাবেক উপজেলা ছাত্রদল আহবায়ক আপেল মাহমুদ, সাবেক সরকারি কলেজ ছাত্রদল আহ্বায়ক গোলাম সামদানী প্রমুখ।

Facebook Comments Box

Posted ২:৪৫ অপরাহ্ণ | রবিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া