সঞ্জীব ভট্টাচার্য্য | রবিবার, ২৪ আগস্ট ২০২৫ | প্রিন্ট | 134 বার পঠিত
নবীনগর উপজেলায় কৃষকদলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২৩ আগস্ট শনিবার বিকেল ৫টায় ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার রতনপুর ইউনিয়নের শাহপুর বাজারে ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে এ সম্মেলন হয়।
ইউনিয়ন কৃষকদলের আহ্বায়ক মো. আবুল বাশারের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের সহ-সাধারণ সম্পাদক কে.এম মামুন অর রশিদ।
প্রধান অতিথি বলেন, নবীনগর উপজেলা কৃষকদলকে সুসংগঠিত করতে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে নেতাকর্মীদের সাথে কাজ করছি। আমি কৃষকদের ভাগ্য উন্নয়নে কাজ করতে চাই। দোয়া করবেন, বিএনপির মনোনয়ন পেয়ে আপনাদের উন্নয়নের জন্য কাজ করতে পারি। দল যাকে মনোনয়ন দেবে, আমরা সকলেই তা মেনে নেব।
সম্মেলনে ইউনিয়ন কৃষকদলের সদস্য সচিব মো. আব্দুস সালাম মিয়ার সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন কুমিল্লা বিভাগীয় কৃষকদলের সাংগঠনিক সম্পাদক মো. এনায়েত উল্লাহ খোকন। উদ্বোধক ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির উপদেষ্টা ও কেন্দ্রীয় কৃষক দলের সদস্য মো. সাইফুল হক।
বিশেষ অতিথি ছিলেন জেলা কৃষক দলের সদস্য সচিব মো. জিল্লুর রহমান, জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক মো. আল আমিন ও মো. মোখলেছুর রহমান, উপজেলা কৃষকদলের সদস্য সচিব মো. আনোয়ার হোসেন বাবুল, ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. তোফায়েল আহমেদ তুহিন, সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম নাফিজ মিঠু, উপজেলা পৌর কৃষকদলের আহ্বায়ক মো. আনোয়ার হোসেন, ইউনিয়ন যুবদলের সভাপতি মো. আমজাদ হোসেন এবং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ মোহিদুল ইসলাম ঝিনুক।
এর আগে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মীরা প্লাকার্ড ও ফেস্টুন নিয়ে সম্মেলনে যোগ দেন।
Posted ৩:২৮ অপরাহ্ণ | রবিবার, ২৪ আগস্ট ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah