সোমবার ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নবীনগরে কৃষক প্রশিক্ষণ ও বিনামূল্যে সার বিতরণ

ফরিদ আহমেদ, নবীনগর প্রতিনিধি :   |   বৃহস্পতিবার, ০১ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   249 বার পঠিত

নবীনগরে কৃষক প্রশিক্ষণ ও বিনামূল্যে সার বিতরণ

ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলায় বাংলাদেশ ধান গবেষণা ইনষ্টিটিউট, কুমিল্লা আঞ্চলিক কার্যালয় কর্তৃক পার্টনার প্রকল্পের উপজেলা কৃষি অফিসের আওতায় আজ ১ জানুয়ারি বৃহস্পতিবার সকালে উপজেলা কৃষি প্রশিক্ষণ কনফারেন্স রুমে ৭০ জন কৃষকের মাঝে দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ এবং এক একর জমিতে উচ্চ ফলনশীল ধান বীজ এবং সার বিতরণ করা হয়।

প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করেন বাংলাদেশ ধান গবেষণা ইনষ্টিটিউট, কুমিল্লা আঞ্চলিক কার্যালয়ের উর্ধতন বৈজ্ঞানিক অফিসার ডঃ মামুনুর রশিদ, উপজেলা কৃষি অফিসার মোঃ জাহাঙ্গীর আলম লিটন, বৈজ্ঞানিক অফিসার তমালিকা সাহা, ফার্ম ম্যানেজার শামীম আহমেদ।

নবীনগর উপজেলায় উৎপাদন বৃদ্ধি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে কৃষকদের মাঝে গত তিন বছর ধরে ধানের উন্নত জাতের বীজ ও সার বিতরণ কার্যক্রম পরিচালনা করেছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি)।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, চলতি মৌসুমে ব্রি উদ্ভাবিত উচ্চফলনশীল ও সহনশীল জাতের ধানের বীজের সঙ্গে প্রয়োজনীয় রাসায়নিক সার বিনামূল্যে বা স্বল্পমূল্যে প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের মধ্যে বিতরণ করা হচ্ছে। এ উদ্যোগের মাধ্যমে উৎপাদন খরচ কমার পাশাপাশি ধানের ফলন উল্লেখযোগ্য হারে বাড়বে বলে আশা করা হচ্ছে।
বিতরণ কার্যক্রম উদ্বোধনকালে উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম লিটন বলেন, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় ব্রি উদ্ভাবিত জাতগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নবীনগর উপজেলায় চলতি মৌসুমে ৭০ একর জমিতে ব্রিধান ১০১, ব্রিধান ১০২, ব্রিধান ১০৪, ব্রিধান ১০৫, ব্রিধান ১০৭, ব্রিধান ১০৮ এসব জাত খরা, লবণাক্ততা ও রোগবালাই সহনশীল হওয়ায় উৎপাদন বেশি হবে, ফলে কৃষকরা লাভবান হবেন।

বাংলাদেশ ধান গবেষণা ইনষ্টিটিউট, কুমিল্লা আঞ্চলিক কার্যালয়ের উর্ধতন বৈজ্ঞানিক অফিসার ডঃ মামুনুর রশিদ বলেন, নতুন জাতগুলো দ্রুত কৃষক পর্যায়ে ছড়িয়ে দিতে এবং প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি নিশ্চিত করতে বিশ্ব ব্যাংকের অর্থায়নে পার্টনার প্রকল্পের আওতায় এই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। নবীনগর উপজেলাসহ ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা এবং নাসিরনগর উপজেলায় আমরা প্রশিক্ষণ এবং উপকরণ বিতরণ করবো।

কৃষকরা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, সময়মতো মানসম্মত বীজ ও সার পাওয়ায় তারা চাষাবাদে আগ্রহী হচ্ছেন। এতে করে দেশের সামগ্রিক ধান উৎপাদন বৃদ্ধি পাবে এবং কৃষকের আর্থিক অবস্থার উন্নয়ন হবে।

Facebook Comments Box

Posted ৪:৩৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০১ জানুয়ারি ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া