ফরিদ আহমেদ, নবীনগর প্রতিনিধিঃ | সোমবার, ১৩ অক্টোবর ২০২৫ | প্রিন্ট | 266 বার পঠিত
ফ্ল্যাড রিকনস্ট্রাকশন ইমারজেন্সি এসিস্ট্যান্স প্রজেক্টের আওতায় ধান, গম, ভূট্টা, ডালজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি নিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলায় আজ ১৩ অক্টোবর সোমবার স্থানীয় কৃষি প্রশিক্ষণ হলরুমে দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ আয়োজন করা হয়।
কৃষক প্রশিক্ষণে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মোস্তাফা এমরান হোসেন, জেলা বীজ প্রত্যয়ন অফিসার এ এম শহীদুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার, নবীনগর মো: জাহাঙ্গীর আলম লিটন, কৃষি সম্প্রসারণ অফিসার সুজন মিয়া। প্রশিক্ষণে ২৪ জন কৃষাণী এবং ৩৬ জন কৃষক অংশগ্রহণ করেন।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো: জাহাঙ্গীর আলম লিটন জানান, কৃষকদের টেকসই কৃষি উৎপাদন নিশ্চিত করতে চলতি বছরে ২০০০ কৃষকদের প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা রয়েছে।
Posted ৯:৪৫ পূর্বাহ্ণ | সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah