রবিবার ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

নবীনগরে নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সঞ্জীব ভট্টাচার্য্য   |   সোমবার, ১৮ আগস্ট ২০২৫   |   প্রিন্ট   |   203 বার পঠিত

নবীনগরে নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলায় সায়মা আক্তার (১৮) নামে এক নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ ১৮ আগস্ট সোমবার সকালে নবীনগর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের সীতারামপুর গ্রামে নিজ ঘরে তাকে ঝুলতে দেখা গেলে পরিবারের লোকজন উদ্ধার করে দ্রুত নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে নবীনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

নিহতের বাবা সাদেক মিয়া জানান, মাত্র ২০ দিন আগে একই উপজেলার গাজী মিয়ার ছেলে সৌদি প্রবাসী আতিকের সাথে মুঠোফোনে তার মেয়ের বিয়ে হয়।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ার মর্গে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

Posted ২:০৪ অপরাহ্ণ | সোমবার, ১৮ আগস্ট ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া