সোমবার ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পূর্ব শত্রুতার জের

নবীনগরে প্রতিপক্ষের গুলিতে যুবক নিহত, ৩জন গুলিবিদ্ধ

মোঃ বাহারুল ইসলাম মোল্লা :   |   রবিবার, ০২ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   221 বার পঠিত

নবীনগরে প্রতিপক্ষের গুলিতে যুবক নিহত, ৩জন গুলিবিদ্ধ

নিহত শিপন

ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগরে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের গুলিতে শিপন (৩৮) নামে এক যুবক নিহত হয়েছেন। ১ নভেম্বর শনিবার রাতে উপজেলার বড়িকান্দি ইউনিয়নের গণি শাহ মাজারের পাশে একটি হোটেলে এই ঘটনা ঘটে।

নিহত শিপন বড়িকান্দি ইউনিয়নের নূরজাহানপুর গ্রামের আবদুল মোন্নাফ ওরফে মনেক ডাকাতের ছেলে। এ সময় ইয়াসিন, নূর আলম ও এমরান মাস্টার নামে তিনজন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, এলাকায় আধিপত্য বিস্তারসহ বিভিন্ন বিষয় নিয়ে নুরজাহানপুর গ্রামের বাসিন্দা শিপনের সাথে থোল্লাকান্দি গ্রামের রিফাতের বিরোধ চলে আসছিলো। শনিবার রাতে শিপন গণি শাহ মাজারের পাশে একটি হোটেলে খাবার খাওয়ার সময় রিফাত ও তার অনুসারীরা তাকে লক্ষ্য করে গুলি করে। এতে শিপন ও হোটেলের এক কর্মচারীসহ তিনজন গুলিবিদ্ধ হন। পরে তাদেকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গভীর রাতে শিপনের মৃত্যু হয়।

এদিকে, এ ঘটনার পর মনেক মিয়ার লোকজন রাতেই প্রতিপক্ষের এমরান মাস্টারের উপর হামলা চালায়। এ সময় এমরান মাস্টার গুলিবিদ্ধ হয়। পরে তাকেও উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। এসব ঘটনায় এলাকা জুড়ে আতঙ্ক বিরাজ করছে।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহীনুর ইসলাম জানান, দীর্ঘদিন ধরে তাদের মধ্যে বিরোধ চলে আসছে। ধারণা করা হচ্ছে ডাকাতির ভাগ-বাটোয়ারা নিয়ে এই ঘটনাটি ঘটেছে। গুলিবিদ্ধরা ঢাকায় চিকিৎসাধীন রয়েছে। তিনি আরো জানান এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। অভিযুক্ত রিফাতকে গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।

Facebook Comments Box

Posted ১২:৫৩ অপরাহ্ণ | রবিবার, ০২ নভেম্বর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া