দুলাল মিয়া | মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট | 141 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের স্বতন্ত্র প্রার্থী কাজী নাজমুল হোসেন তাপসের ফুটবল প্রতীকের সমর্থনে নবীনগর উপজেলার জালশুকা এলাকায় এক পথসভা অনুষ্ঠিত হয়েছে।
পথসভায় প্রধান অতিথি ছিলেন স্বতন্ত্র প্রার্থী কাজী নাজমুল হোসেন তাপস। তিনি বক্তব্যে বলেন, নবীনগরের সার্বিক উন্নয়ন, জনগণের অধিকার ও শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করাই তাঁর মূল লক্ষ্য।
পথসভায় কাজী নাজমুল হোসেন তাপস আরো বলেন, আমি নির্বাচিত হতে পারলে চাঁদা বাণিজ্য, মামলা বাণিজ্য, দখল দারিত্বসহ সকল রকম রাজনৈতিক হয়রানীমূলক কোন কিছু নবীনগরে থাকবে না ইনশাল্লাহ।
তিনি ভোটারদের উদ্দেশ্য বলেন, একটি সুন্দর, শান্তিপূর্ণ, সমৃদ্ধিশীল এবং ইনসাফের নবীনগর উপহার দিব।
পথসভায় প্রধান বক্তা ছিলন নবীনগর উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন নবীনগর উপজেলা যুবদলের সাবেক আহবায়ক মফিজুর রহমান মকবুল প্রমুখ।
স্বাগত বক্তব্য রাখেন আজহারুল ইসলাম।
এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, তরুণ সমাজ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং বিপুল সংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন।
সভাস্থলে ফুটবল প্রতীকের পক্ষে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
উল্লেখ্য, নবীনগর এক সময় বিএনপির দুর্গ হিসেবে পরিচিত ছিল। সাবেক সংসদ সদস্য মরহুম কাজী মো. আনোয়ার হোসেন এই আসন থেকে চারবার নির্বাচিত হয়েছিলেন। তবে ২০১৭ সালে তাঁর মৃত্যুর পর স্থানীয় বিএনপি বিভক্ত হয়ে পড়ে, যা বর্তমানে এলাকার রাজনীতিতে ভিন্ন মাত্রা যোগ করেছে।
Posted ১২:৪১ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah