মঙ্গলবার ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

নবীনগরে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

ফরিদ আহমেদ, নবীনগর প্রতিনিধি :   |   শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   159 বার পঠিত

নবীনগরে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগরে ১৬ জানুয়ারি শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে নবীনগর-কোম্পানীগঞ্জ সড়কের পৌরসভার দোলাবাড়ি গ্রামে বিপরীত দিক থেকে আসা চট্টগ্রামগামী প্রান্তিক বাসের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী শামীম নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শামীম উপজেলার ভোলাচং গ্রামের পালপাড়ার বাসিন্দা। মোটরসাইকেলের অপর আরোহী মাসুদ (২৪) নামের যুবক গুরুতর আহত হয়েছেন। আহত যুবকের বাবার নাম খোকন মিয়া, তার বাড়িও পালপাড়ায়। নবীনগর উপজেলার ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মো. মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান- চট্টগ্রাম থেকে ছেড়ে আসা প্রান্তিক পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে শামীমের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে শামীম ঘটনাস্থলেই প্রাণ হারান। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং আহত খোকনকে নবীনগর সরকারি হাসপাতালে প্রেরণ করেন।

নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসক ডা. রোকসানা জানান- শামীম নামের এক যুবককে হাসপাতালে আনা হলে তাকে স্পটডেথ ঘোষণা করা হয়”। আহত খোকন বর্তমানে নবীনগর সরকারি হাসপাতালের চিকিৎসাধীন। দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে।

‎নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, বাসটিকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং ঘাতককে গ্রেফতারের জন্য পুলিশ অভিযানে আছে।

Facebook Comments Box
×
News Image
বিস্তারিত কমেন্টে…

Posted ২:২৯ অপরাহ্ণ | শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া