সোমবার ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নবীনগরে বিএনপি মনোনীত প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

ফরিদ আহমেদ, নবীনগর প্রতিনিধি :   |   রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   295 বার পঠিত

নবীনগরে বিএনপি মনোনীত প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর আসনে জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী জেলা বিএনপির সাবেক আহবায়ক, নবীনগর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এমএ মান্নানের মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।

উৎসবমুখর পরিবেশে এমএ মান্নানের অনুসারী স্থানীয় বিএনপির নেতাকর্মীরা তার পক্ষে আজ ২১ ডিসেম্বর রবিবার নবীনগর উপজেলা নির্বাচন কর্মকর্তা স্বপন কুমার ভৌমিকের কাছ থেকে মনোময়নপত্র সংগ্রহ করে।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য মাসুদুল ইসলাম মাসুদ , সাবেক ভিপি গোলাম হোসেন খান টিটু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মাসুদুল ইসলামসহ বিএনপির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা।

নেতাকর্মীদের মতে, দীর্ঘদিন ধরে নবীনগর উপজেলায় সাংগঠনিক কার্যক্রম, দলীয় কর্মসূচি এবং জনসম্পৃক্ততা রাজনীতির মাধ্যমে এডভোকেট এমএ মান্নান একটি সুদৃঢ় রাজনৈতিক অবস্থান গড়ে তুলেছেন। তৃণমূল পর্যায়ে তার জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা এখনও শক্ত অবস্থানে থাকার কারণেই বিএনপি তাকে মনোনয়ন দিয়েছেন। মনোনয়ন ফরম সংগ্রহের সময় নেতাকর্মীরা এলাকার সার্বিক উন্নয়ন, গণতান্ত্রিক ধারা পুণঃপ্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের অধিকার নিশ্চিত করার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। তাদের মতে, নবীনগরের রাজনৈতিক বাস্তবতায় অভিজ্ঞ ও মাঠপর্যায়ে গ্রহণযোগ্য নেতৃত্ব প্রয়োজন, যা এডভোকেট এমএ মান্নানের মাধ্যমে সম্ভব।

Facebook Comments Box

Posted ২:২১ অপরাহ্ণ | রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া