সোমবার ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নবীনগরে বিনামূল্যে উদ্যোক্তা প্রশিক্ষণ

ফরিদ আহমেদ, নবীনগর প্রতিনিধি :   |   শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   426 বার পঠিত

নবীনগরে বিনামূল্যে উদ্যোক্তা প্রশিক্ষণ

‎‎ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগরে অলরাউন্ডার প্রশিক্ষণের ১২তম সেমিনার (২০তম সেশন) আজ ৩১ জানুয়ারি শনিবার সকালে পৌর শহরের আয়েশা আমজাদ টাওয়ারের তৃতীয় তলায় অনুষ্ঠিত হয়েছে।
‎
‎জামাল পান্নার সঞ্চালনায় সেমিনারের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন প্রশিক্ষণার্থী শেখ মাহাদী।
‎
‎এরপর স্বাগত বক্তব্যে সার্বজনীন গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ হোসেন শান্তি বলেন, দক্ষতা উন্নয়ন ও ইতিবাচক মানসিকতা গড়ে তুলতে নিয়মিত প্রশিক্ষণের বিকল্প নেই।
‎
‎সেমিনারে প্রশিক্ষকরা মোটিভেশনাল আলোচনা ও মাইন্ডসেট উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরেন। ব্যক্তিগত দক্ষতা বৃদ্ধি, আত্মবিশ্বাস গঠন এবং বাস্তব জীবনে তা প্রয়োগের কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি ব্লক বাটিক প্রিন্টের মাধ্যমে এক রঙের কাপড়ে নান্দনিক ডিজাইন তৈরি করে দেখান প্রশিক্ষক রুমা আক্তার, যা প্রশিক্ষণার্থীদের মধ্যে বিশেষ আগ্রহ সৃষ্টি করে।
‎
‎অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালক তানজিনা আক্তার শিলা, প্রযুক্তি বিষয়ক কর্মকর্তা এসএ রুবেল, প্রশিক্ষক আলমগীর হোসেনসহ সার্বজনীন গ্রুপের কর্মকর্তা-কর্মচারীরা।
‎
‎আলোচনার ফাঁকে প্রশিক্ষণার্থীদের উৎসাহ ধরে রাখতে সংগীত পরিবেশন করেন চেয়ারম্যান মোহাম্মদ হোসেন শান্তি ও প্রশিক্ষক আলমগীর হোসেন। এতে পুরো আয়োজন আরও প্রাণবন্ত হয়ে ওঠে।
‎
‎সেমিনারের শেষ পর্বে প্রশিক্ষণার্থীরা তাদের অভিজ্ঞতা ও অনুভূতি প্রকাশ করে এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রমকে সময়োপযোগী ও কার্যকর বলে মন্তব্য করেন। একই সঙ্গে ভবিষ্যতেও অলরাউন্ডার প্রশিক্ষণের ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

Facebook Comments Box

Posted ৯:২৫ পূর্বাহ্ণ | শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া